প্রকৃতি — ৩১
গীতবিতান
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।দমকত বিদ্যুত, পথতরু লুণ্ঠিত, থরহর কম্পিত দেহঘন ঘন রিম্ঝিম্ রিম্ঝিম রিম্ঝিম্ বরখত নীরদপুঞ্জ।শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কানদারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম।মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।উরহি বিলুণ্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।
Comments
Loading comments…