প্রকৃতি — ৩৫
গীতবিতান
কাঁপিছে দেহলতা থরথর,চোখের জলে আঁখি ভরভর।দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নিল কায়া,বাদল-নিশীথেরই ঝরঝরতোমারি আঁখি-’পরে ভরভর।যে কথা ছিল তব মনে মনেচমকে অধরের কোণে কোণে।নীরব হিয়া তব দিল ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি,আঁধার কাননের মরমরবাদল-নিশীথের ঝরঝর।
Comments
Loading comments…