প্রকৃতি — ৩৬

গীতবিতান

আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝেগহন মেঘের নিবিড় ধারার মাঝে।বনের ছায়ায় জলছলছল সুরেহৃদয় আমার কানায় কানায় পূরে।খনে খনে ওই গুরুগুরু তালে তালেগগনে গগনে গভীর মৃদঙ বাজে।কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে,তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।বুকে দোলে তার বিরহব্যথার মালাগোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।মনে হয় তার চরণের ধ্বনি জানি—হার মানি তার অজানা জনের সাজে।

Comments

Loading comments…