প্রকৃতি — ৩৭

গীতবিতান

বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে।তারি গভীর রোলে আমার হৃদয় দোলে,আপন সুরে আপনি ভোলে।কোথায় ছিল গহন প্রাণে গোপন ব্যথা গোপন গানে—আজি সজল বায়ে শ্যামল বনের ছায়েছড়িয়ে গেল সকলখানে গানে গানে।

Comments

Loading comments…