প্রকৃতি — ৩৮

গীতবিতান

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি।উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়,পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি।ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে,আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি।

Comments

Loading comments…