প্রকৃতি — ৩৯
গীতবিতান
তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকিকে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী।আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,তমালবন মর্মরি পবন চলে হাঁকি।যে কথা মম অন্তরে আনিছ তুমি টানিজানি না কোন্ মন্তরে তাহারে দিব বাণী।রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে—যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি।
Comments
Loading comments…