প্রকৃতি — ৪
গীতবিতান
আজ তালের বনের করতালি কিসের তালেপূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে।না-দেখা কোন্ বীণা বাজে আকাশমাঝে,না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে।ওর খুশির সাথে কোন্ খুশির আজ মেলামেশা,কোন্ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণীতারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে।
Comments
Loading comments…