প্রকৃতি — ৪০
গীতবিতান
আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়‘আ য় আ য় আ য়’।জামের বনে আমের বনে রব উঠেছে তাই—‘যা ই যা ই যা ই’।উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালেপাতায় পাতায়।নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়—‘আ য় আ য় আ য়’।কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই—‘যা ই যা ই যা ই’।মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলেপাল-তোলা পাখায়।
Comments
Loading comments…