প্রকৃতি — ৪১

গীতবিতান

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে।বরষনের পরশনে শিহর লাগে বনে বনে,বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে।আকাশপথে বলাকা ধায় কোন্ সে অকারণের বেগে,পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়-মাঝে,স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে।

Comments

Loading comments…