প্রকৃতি — ৪৪

গীতবিতান

এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা যূথীবনের গন্ধে ভরা।কোন্ ভোলা দিনের বিরহিণী, যেন তারে চিনি চিনি—ঘন বনের কোণে কোণে ফেরে ছায়ার-ঘোমটা-পরা।কেন বিজন বাটের পানে তাকিয়ে আছি কে তা জানে।হঠাৎ কখন অজানা সে আসবে আমার দ্বারের পাশে,বাদল-সাঁঝের আঁধার-মাঝে গান গাবে প্রাণ-পাগল-করা।

Comments

Loading comments…