প্রকৃতি — ৪৬
গীতবিতান
আজ কিছুতেই যায় না মনের ভার,দিনের আকাশ মেঘে অন্ধকার— হায় রে।মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুজি—না-বলা তার কথাখানি জাগায় হাহাকার।সজল হাওয়ায় বারে বারেসারা আকাশ ডাকে তারে।বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে—বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার।
Comments
Loading comments…