প্রকৃতি — ৪৮

গীতবিতান

যেতে দাও যেতে দাও গেল যারা।তুমি যেয়ো না, তুমি যেয়ো না,আমার বাদলের গান হয় নি সারা।কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার,বনের অঞ্চল কাঁপে চঞ্চল—অধীর সমীর তন্দ্রাহারা।দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো।বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে,যেমন নদীর ছলোছলে জলে ঝরে ঝরোঝরো শ্রাবণধারা।

Comments

Loading comments…