প্রকৃতি — ৪৯
গীতবিতান
ভেবেছিলেম আসবে ফিরে,তাই ফাগুনশেষে দিলেম বিদায়।তুমি গেলে ভাসি নয়ননীরেএখন শ্রাবণদিনে মরি দ্বিধায়।এখন বাদল-সাঁঝের অন্ধকারে আপনি কাঁদাই আপনারে,একা ঝরো ঝরো বারিধারে ভাবি কী ডাকে ফিরাব তোমায়।যখন থাক আঁখির কাছেতখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।সেই ভরা দিনের ভরসাতে চাই বিরহের ভয় ঘোচাতে,তবু তোমা-হারা বিজন রাতেকেবল হারাই-হারাই বাজে হিয়ায়।
Comments
Loading comments…