প্রকৃতি — ৫৪

গীতবিতান

কোন্ পুরাতন প্রাণের টানেছুটেছে মন মাটির পানে।চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পূব-বাতাসে—মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে।লাগল যে দোল বনের মাঝেঅঙ্গে সে মোর দেয় দোলা যে।যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতেআজ এই মেঘের শ্যামল মায়ায়সেই বাণী মোর সুরে আনে।

Comments

Loading comments…