প্রকৃতি — ৫৬
গীতবিতান
আজ শ্রাবণের আমন্ত্রণেদুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে।ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে,চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে।প্রথম যুগের বচন শুনি মনেনবশ্যামল প্রাণের নিকেতনে।পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলেকালহারা কোন্ কালের পানে ছুটে।
Comments
Loading comments…