প্রকৃতি — ৫৭

গীতবিতান

পথিক মেঘের দল জোটে ওই শ্রবণগগন-অঙ্গনে।শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে।দিক্‌-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে,কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে।বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন—শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে।

Comments

Loading comments…