প্রকৃতি — ৬১

গীতবিতান

মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি।

সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরেদুরাশায় দুঃসাহসে উদাস করে—সে কোন্ উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি।ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,অলক্ষ্যেতে লক্ষ ওদের— পিছন-পানে তাকায় না রে।যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা,না-জানার পথে ওদের নাই রে মানা—ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি।

Comments

Loading comments…