প্রকৃতি — ৬৪

গীতবিতান

কখন বাদল-ছোঁওয়া লেগেমাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে।ওই ঘাসের ঘনঘোরেধরণীতল হল শীতল চিকন আভার ত’রে-ওরা হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে।ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা,ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা—তাই এমন গভীর স্বরেআমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে—ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে।

Comments

Loading comments…