প্রকৃতি — ৬৫

গীতবিতান

আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।আমার ভাবনা যত উতল হল অকারণে।কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে,ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে।বাঁধনহারা জলধারার কলরোলেআমারে কোন্ পথের বাণী যায় যে ব’লে।সে পথ গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষেচিরদিনের বিরহিণীর কুঞ্জবনে।

Comments

Loading comments…