প্রকৃতি — ৬৭
গীতবিতান
এই সকাল বেলার বাদল-আঁধারেআজি বনের বীণায় কী সুর বাঁধা রে।ঝরো ঝরো বৃষ্টিকলরোলে তালের পাতা মুখর ক’রে তোলে রে,উতল হাওয়া বেণুশাখায় লাগায় ধাঁদা রে।ছায়ার তলে তলে জলের ধারা ওইহেরো দলে দলে নাচে তাথৈ থৈ— তাথৈ থৈ।মন যে আমার পথ-হারানো সুরে সকল আকাশ বেড়ায় ঘুরে ঘুরে রেশোনে যেন কোন্ ব্যাকুলের করুণ কাঁদা রে।
Comments
Loading comments…