প্রকৃতি — ৭০

গীতবিতান

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,আড়াল থেকে দেয় দেখা কোন্ পথ-ভোলা।ওই-যে পুরব-গগন জুড়ে উত্তরী তার যায় রে উড়ে,সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা।লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে—আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।নানা বেশে ক্ষণে ক্ষণে ওই তো আমার লাগায় মনেপরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা।

Comments

Loading comments…