প্রকৃতি — ৭২

গীতবিতান

বাদল-বাউল বাজায় রে একতারা—সারা বেলা ধ’রে ঝরোঝরো ঝরো ধারা।জামের বনে ধানের ক্ষেতে আপন তানে আপনি মেতেনেচে নেচে হল সারা।ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে,পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে।ঘর-ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরেপুবে হাওয়া গৃহহারা।

Comments

Loading comments…