প্রকৃতি — ৭৩
গীতবিতান
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রেসকল আকাশ আকুল ক’রে।সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী আগে,হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে।সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে,প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে।তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি,সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে।
Comments
Loading comments…