প্রকৃতি — ৭৫

গীতবিতান

ভোর হল যেই শ্রাবণশর্বরীতোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী।গন্ধ তারি রহি রহি বাদল-বাতাস আনে বহি,আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি।বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে—আড়াল ক’রে রেখেছিলে আমার বনের পানে।কখন গোপন অন্ধকারে বর্ষারাতের অশ্রুধারেতোমার আড়াল মধুর হয়ে তাকে মর্মরি।

Comments

Loading comments…