প্রকৃতি — ৭৬
গীতবিতান
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে।গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে।অলখ তারে বাঁধা অচিন বীণা ধরার বক্ষে বহে নিত্য লীনা— এই হাওয়াকত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে।ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কূলেচিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে।গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে— এই হাওয়াধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে।
Comments
Loading comments…