প্রকৃতি — ৭৭

গীতবিতান

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-র।গানের পালা শেষ ক’রে দে রে, যাবি অনেক দূর।ছাড়ল খেয়া ও পার হতে ভাদ্রদিনের ভরা স্রোতে রে,দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর।

কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি শিশির-ছাওয়া রেআলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর।

Comments

Loading comments…