প্রকৃতি — ৮১
গীতবিতান
আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্—হাসির কানায় কানায় ভরা নয়নের জল।
বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে—ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।ও তুই কী এনেছিস বল্।ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে,ফেরে সে কোন্ স্বপন-লোকে।মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে—আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।ও তুই কী এনেছিস বল্।
Comments
Loading comments…