প্রকৃতি — ৮৪

গীতবিতান

ধরণীর গগনের মিলনের ছন্দেবাদলবাতাস মাতে মালতীর গন্ধে।

উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে,শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে।দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গেনাচন উঠিল জেগে নদীর তরঙ্গে।কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া,বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে।

Comments

Loading comments…