প্রকৃতি — ৮৯
গীতবিতান
তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে।হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে।অঝোর-ঝরন শ্রাবণজলে তিমিরমেদুর বনাঞ্চলেফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে।ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা,দেখুক ভুবন মিলনস্বপন মধুর-বেদনা-ভরা।পরান-ভরানো ঘনছায়াজাল বাহির-আকাশ করুক আড়াল—নয়ন ভুলুক, বিজুলি ঝলুক, পরম দর্শনে।
Comments
Loading comments…