প্রকৃতি — ৯১

গীতবিতান

গগনে গগনে আপনার মনে কী খেলা তব।তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব।জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন্ ছবি রে।মেঘমল্লারে কী বল আমারে কেমনে কব।বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসিগুরুগুরু সুরে কোন্ দূরে দূরে যায় যে ভাসি।সে সোনার আলো শ্যামলে মিশালো— শ্বেত উত্তরী আজ কেন কালো।লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব।

Comments

Loading comments…