প্রকৃতি — ৯২

গীতবিতান

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে—পথে তারি সকল বারি দিলে ঢেলে।কেয়া কাঁদে, ‘যা য় যা য় যায়।’কদম ঝরে, ‘হা য় হা য় হায়।’পুব-হাওয়া কয়, ‘ওর তো সময় নাই বাকি আর।’শরৎ বলে, ‘যাক-না সময়, ভয় কিবা তার—কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে অসময়ের খেলা খেলে।’কালো মেঘের আর কি আছে দিন, ও যে হল সাথিহীন।পুব-হাওয়া কয়, ‘কালোর এবার যাওয়াই ভালো।’শরৎ বলে, ‘মিলিয়ে দেব কালোয় আলো—সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে কালিমা ওর মুছে ফেলে।’

Comments

Loading comments…