প্রকৃতি — ৯৩

গীতবিতান

কেন পান্থ, এ চঞ্চলতা।কোন্ শূন্য হতে এল কার বারতা।নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমত—ঘনকুন্তলভার ললাটে নত, ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা।

কেশরকীর্ণ কদম্ববনে মর্মরমুখরিত মৃদুপবনেবর্ষণহর্ষ-ভরা ধরণীর বিরহবিশঙ্কিত করুণ কথা।ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো! বরমাল্য গলে তব হয় নি ম্লান’আজও হয় নি ম্লান’—ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর মালতী তব চরণে প্রণতা।

Comments

Loading comments…