প্রকৃতি — ৯৪

গীতবিতান

আজি শ্রাবনঘনগহন মোহে গোপন তব চরণ ফেলেনিশার মতে, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে।প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে|কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে—একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের ’পরে।হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম—সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে।

Comments

Loading comments…