প্রকৃতি — ৯৬

গীতবিতান

চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়।ওকে মেঘের ডাকে ডাকল সুদূরে, ‘আ য় আ য় আয়।’কূলে প্রফুল্ল বকুলবন ওরে করিছে আবাহন—

কোথা দূরে বেণুবন গায়, ‘আ য় আ য় আয়।’তীরে তীরে, সখী, ওই-যে উঠে নবীন ধান্য পুলকি।কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে—গাহিছে সজল বায়, ‘আ য় আ য় আয়।’

Comments

Loading comments…