প্রকৃতি — ৯৯

গীতবিতান

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে—বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে।এসো হে গিরিশিখর চুমি ছায়ায় ঘিরি কাননভূমি,গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে।

ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে,উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে।এসো হে এসো হৃদয়-ভরা, এসো হে এসো পিপাসাহরা,এসো হে আঁখি-শীতলকরা, ঘনায়ে এসে মনে।

Comments

Loading comments…