প্রেম ও প্রকৃতি — ১০০
গীতবিতান
পাখি, তোর সুর ভুলিস নে—আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা।অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে,কাঁপনে তার তোরই যে সুর জাগে–তুই ভোরের আলোর মিতা জানিস কি তা।আমার জাগরণের মাঝেরাগিণী তোর মধুর বাজে জানিস কি তা।আমার রাতের স্বপনতলে প্রভাতী তোর কী যে বলেনবীন প্রাণের গীতাজানিস কি তা।১২.১৯৪০
Comments
Loading comments…