প্রেম ও প্রকৃতি — ২
গীতবিতান
মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।শিথিল কপােল, মলিন নয়ন, তুষারধবল কেশ।পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি—বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী।গতিময়ী মাের সহচরী বীণা, হইল বিদায় নিতে।আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত আমার চিতে।তবু একবার, আর-একবার, তাজিবার আগে প্রাণমরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব গান।দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা তুলি—বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি।
Comments
Loading comments…