প্রেম ও প্রকৃতি — ২০
গীতবিতান
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়াতোমার চরণে দিব হৃদয় খুলিয়া।চরণে ধরিয়া তব কহিব প্রকাশিগোপনে তোমারে, সখা, কত ভালোবাসিভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,কেমনে তোমারে কব প্রণয়ের কথা।ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকিচিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী—কেহ জানিবে না মোর গভীর প্রণয়,কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।আপনি আজিকে যবে শুধাইছ আসি,কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
Comments
Loading comments…