প্রেম ও প্রকৃতি — ২১
গীতবিতান
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।এ দয়া তোমার, মনে রবে চিরদিন।যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,মনে হ’ত ধরা যেন মরুর মতন,সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধারনূতন জীবন যেন করিলে সঞ্চার।একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ—দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে—সহসা উঠেছে বাজি তব করপরশনে,পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,বিরাজিছে এ হৃদয়ে যেন নব-উষাকাল,শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।এ দয়া তোমার, মনে রবে চিরদিন
Comments
Loading comments…