প্রেম ও প্রকৃতি — ৩৫

গীতবিতান

গা সখী, গাইলি যদি, আবার সে গান।কতদিন শুনি নাই ও পুরানো তান।কখনো কখনো যবে নীরব নিশীথেএকেলা রয়েছি বসি চিন্তামগ্ন চিতে—চমকি উঠিত প্রাণ— কে যেন গায় সে গান,দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।হা হা সখী, সেদিনের সব কথাগুলিপ্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।যেদিন মরিব, সখী, গাস্ ওই গান—শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ।

Comments

Loading comments…