প্রেম ও প্রকৃতি — ৪০

গীতবিতান

বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না—তার কাছে আর যেয়ো না, যেয়ো না।সুখে সে রয়েছে, সুখে সে থাকুক—মোর কথা তারে বোলো না, বোলো না।আমায় যখন ভালো সে না বাসেপায়ে ধরিলেও বাসিবে না সে।কাজ কী, কাজ কী, কাজ কী সজনী—মোর তরে তারে দিয়ো না বেদনা।

Comments

Loading comments…