প্রেম ও প্রকৃতি — ৪১

গীতবিতান

সহে না যাতনা।দিবস গণিয়া গণিয়া বিরলেনিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—সখা হে, এলে না।সহে না যাতনা।

দিন যায়, রাত যায়, সব যায়—আমি বসে হায়!দেহে বল নাই, চোখে ঘুম নাই—শুকায়ে গিয়াছে আঁখিজল।একে একে সব আশা ঝ’রে ঝ’রে পড়ে যায়—সহে না যাতনা।

Comments

Loading comments…