প্রেম ও প্রকৃতি — ৪৩
গীতবিতান
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবারসে কেন গো কাঁদিছে!অশ্রুজল মুছিবার নাহি রে অঞ্চল যারসেও কেন কাঁদিছে!কেহ যার দুঃখগান শুনিতে পাতে না কান,বিমুখ সে হয় যারে শুনাইতে চায়,সে আর কিসের আশে রয়েছে সংসারপাশে—জ্বলন্ত পরান বহে কিসের আশায়।
Comments
Loading comments…