প্রেম ও প্রকৃতি — ৫০

গীতবিতান

জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল।এল, এল।বাহির হতে চায় মন, চায়, চায় রে—করে কাহার অন্বেষণ।

ফাগুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল—চিতসাগর উদ্‌বেল। এল, এল।দখিনবায়ু ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল ফুটিয়াছে—খোঁজে বনে বনে— খোঁজে আমার মনে।নিশিদিন আছে মন জাগি কার পদপরশন-লাগি—তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছেআমার মন।

Comments

Loading comments…