প্রেম ও প্রকৃতি — ৫৭
গীতবিতান
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলসে কি আমারি পানে ভুলে পড়িবে না।
দুটি অতুল পদতল রাতুল শতদলজানি না কী লাগিয়া পরশে ধরাতল,মাটির ’পরে তার করুণা মাটি হল— সে পদ মোর পথে চলিবে না?তব কণ্ঠ-’পরে হয়ে দিশাহারাবিধি অনেক ঢেলেছিল মধুধারা।যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মমনীরবে অতিধীরে ভ্রমরগীতিসমদু কথা বল যদি ‘প্রিয়’ বা ‘প্রিয়তম’, তাহে তো কণা মধু ফুরাবে না।হাসিতে সুধানদী উছলে নিরবধি,নয়নে ভরি উঠে অমৃতমহোদধি—এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি তৃষাটুকু পূরাবে না।
Comments
Loading comments…