প্রেম ও প্রকৃতি — ৬২
গীতবিতান
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে—অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে।আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে ফুটে—চোখের ’পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি
Comments
Loading comments…