প্রেম ও প্রকৃতি — ৬৪
গীতবিতান
জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে পাশেভরা নদীর ধারে ধারে হাঁসগুলি আজ সারে সারেদুলে দুলে ওই-যে ভাসে।অমনি করেই বনের শিরে মৃদু হাওয়ায় ধীরে ধীরেদিক্রেখাটির তীরে তীরে মেঘ ভেসে যায় নীল আকাশে।অমনি করেই অলস মনে আমার তরীর কোণেমনের কথা সারা সকাল যায় ভেসে আজ অকারণে।অমনি করেই কেন জানি দূর মাধুরীর আভাস আনিভাসে কাহার ছায়াখানি আমার বুকের দীর্ঘশ্বাসে।
Comments
Loading comments…