প্রেম ও প্রকৃতি — ৬৬

গীতবিতান

হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে—বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।তোমার মোহন এল সোহন বেশে, কুয়াশায় গেল ভেসে—এল তোমার সাধনধন উদার আশ্বাসে।অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা—জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা।এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে—বুঝি এল তোমার পথের সাথি উতল উচ্ছ্বাসে।

Comments

Loading comments…