প্রেম ও প্রকৃতি — ৬৭

গীতবিতান

ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই।যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,দিয়ে আমার সকল মন।সারা গগনতলে তুমুল রঙের কোলাহলেতোদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,নেই একটি বিরল ক্ষণযেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,দিয়ে আমার সকল মন।ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করেআমি চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙেরবিপুল আয়োজন। আমি চাই নে।

অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসেএমন দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,আমার একটি অসীম কোণযেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন—দিয়ে আমার সকল মন।

Comments

Loading comments…