প্রেম ও প্রকৃতি — ৭২
গীতবিতান
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে—ওগো সাকী, দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে।রসের ধারা সুধায় ছাঁকা, মৃগনাভির আভাস মাখা গো,বাতাস বেয়ে সুবাস তারি দূরের থেকে মাতায় মোরে।মুখ তুলে চাও ওগো প্রিয়ে— তোমার হাতের প্রসাদ দিয়েএক রজনীর মতো এবার দাও-না আমায় অমর ক’রে।নন্দননিকুঞ্জশাখে অনেক কুসুম ফুটে থাকে গো,এমন মোহন রূপ দেখি নাই, গন্ধ এমন কোথায় ওরে
Comments
Loading comments…